নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে গুলি-অগ্নিসংযোগ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৩ | ৪:১৬
Link Copied Successfully!

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন সেনবাগে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের কাঁচি মার্কার সমর্থক ফয়েজউল্ল্যা ভুঁইয়া মিষ্টার মেম্বারের কার্যালয়ে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক ও স্থানীয় ইউপি সদস্য ফয়েজউল্ল্যা ভুঁইয়া মিস্টার জানান, কার্যালয়টি তার ব্যক্তিগত, তিনি কাঁচি মার্কার সমর্থক হিসেবে কার্যালয়ে পোষ্টার লাগিয়ে এখান থেকে কাঁচি মার্কার নির্বাচনি কার্যক্রম পরিচালনা করেন। বৃহস্পতিবার রাতে তিনি কার্যালয় বন্ধ করে বাড়ি যাওয়ার পর খবর পান তার অফিসের সামনে একদল দুর্বৃত্ত হানা দিয়ে প্রথমে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। পরে পেট্রল ঢেলে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ার টেবিলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জন্য কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমের নৌকা মার্কার সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে সরাতে এবং আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখাতে এমপি মোরশেদ আলম তার হেলমেট বাহিনী দিয়ে এসব করছেন। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হামলা গুলি অগ্নিসংযোগ করে এবার কাঁচি মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বিজ্ঞাপন

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নিজেরা ঘটনা ঘটিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কাঁচি মার্কার লোকজন বৃহস্পতিবার ভোরে কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা তোলা এলাকায় আমার নৌকা মার্কার নির্বাচনি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে।

হামলা ও আগুনের সতত্যা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। নির্বাচনের মুহূর্তে এসব ঘটনা স্পর্শকাতর, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ