চাঁদপুরে মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২৩ | ২:১৪
Link Copied Successfully!

চাঁদপুর চাঁদপুরে চুরি হওয়া ৫ টি মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই।

রোববার দুপুরে চাঁদপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

তিনি জানান, ডিসি অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনার পর ছায়া তদন্ত করে সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এই চক্রের সাথে আন্ত:জেলার দেড় শতাধিক চোরচক্র জড়িত। গ্রেফতারকৃতরা হলো মতলব উত্তর উপজেলার বাপ্পি (২১), মোঃ হাসান আহাম্মেদ (২৮) ও মোঃ রাজিব (২১)। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নারায়নগঞ্জ ও জেলার মতলব উত্তরে এই অভিযান পরিচালনা করার কথা জানান তদন্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম আমির।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারকৃতদের নিয়ে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দেখানো মতে ৫ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মটরসাইকেল চুরির মামলা রয়েছে।

H\A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা