
ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশ ঠিক রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের: আনিছুর রহমান
Link Copied Successfully!

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশ ঠিক রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
মঙ্গলবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী’সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে এ কথা বলেন।
তিনি বলেন, ভোট দেয়া সবার অধিকার। প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটার উপস্থিতি করাবে। পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে জেলা রিটানীং কর্মকর্তা ও পুলিশ সুপার’সহ আইনশৃংখলা রক্ষাবাহিনি কাজ করবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নে নারীরা ভোট না দেয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, সেখানে সকল প্রার্থীকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করার কথা বলা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে জেলার সকল প্রার্থী ও আইনশৃঙ্খলার সদস্যরা উপস্থিত ছিলেন।








