ফটোজার্নালিস্ট চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটি পরিচিতি সভা ও কটি বিতরণ

একটি ছবি হাজার ঘটনার কথা বলে: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | ৪:০০
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন,  আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে। আর এসব সংগঠনের মধ্যে ফটোজার্নালিস্ট খুবই  গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কারণ এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে।

রবিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটি২০২৩-২৪ এর নব গঠিত কমিটির পরিচিতি সভা ও কটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমান। সখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গনমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করিনা। আমরা চাই ফিলিস্তিনে গাজার এই হামলা বন্ধ হোক।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা হিসেবে আমি এই পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন জানি মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারো চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে  আপনাদের প্রতি ভালোবাসার কোন কমতি ছিল না। কারণ আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সাথে আমার সম্পর্ক আছে ও থাকবে।

দীপু মনি বলেন, আমরা সকলে মিলে চাঁদপুরের জন্য কাজ করতে চাই, চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। এখানে অনেক কাজ হয়েছে। আরো অনেক কাজ বাকী আছে। আমরা অনেক কিছু পেয়েছি। দেশ ও বিশ^কেও আমাদেরও দিতে হবে। সব শেষে তিনি সাংবাদিক ও পরিবারের সদস্যদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সকলের সুস্থতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন।

বিজ্ঞাপন

সংগঠনের জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য  দেন সংগঠনের সাবেক সভাপতি একে আজাদ ও প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাহ, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ উপদপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমনসহ সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নব কমিটির সকল সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এছাড়াও সংগঠনের সকল সদস্যদের মাঝে সংগঠনের লোগো সম্বলিত প্রেস লেখা নতুন কটি তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব