চাঁদপুরে দর্শনার্থীদের জন্য বিজয় দিবসে উন্মুক্ত ছিল কোস্টগার্ডের বিসিজিএস রাঙ্গামাটি

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৩ | ১২:২২
Link Copied Successfully!
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ছিলে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস রাঙ্গামাটি’।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা মোহনা সংলগ্ন ডাকাতিয়া নদীর উত্তর পাড়ে শহরের পুরনো লঞ্চঘাট জাহাজটি উন্মুক্ত রাখা হয়।
দুপুর থেকে জাহাজটি উন্মুক্ত করা হলেও বিকেলে দর্শনার্থীরা আসতে শুরু করে। শহর ও আশাপাশের লোকজন জাহাজটি দেখার জন্য আসেন। দর্শনার্থীদেরকে জাহাজের বিভিন্ন অংশের কার্যক্রম এবং নৌ পথে কি ধরণের কার্যক্রম পরিচালনা করা হয় এসব বিষয়ে ধারণা দেন জাহাজে কর্মরত কর্মকর্তারা।
শহরের কয়লা ঘাট থেকে জাহাজটি দেখতে আসা শিশু তামিম ও খাদিজা জানায়, তারা জাহাজটি ঘুরে ঘুরে দেখেছে। তাদের কাছে জাহাজটি দেখতে খুবই ভাল লেগেছে।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জাহাজটি ঘুরে ঘুরে দেখেন। তারা বলেন-এই প্রথম এই ধরণের একটি জাহাজে উঠেছেন এবং কাজ সম্পর্কে জানতে পেরেছেন।
জাহাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসসিপিও) মো. সাইফুল ইসলাম জানান, এই জাহাজে ২৭জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নাবিক থাকেন। এটির অবস্থান হচ্ছো কোস্টগার্ড ঢাকা জোনের আওতায় নারায়নগঞ্জ। এই জোনের আওতায় নদী এলাকার নিরাপত্তায় জাহাজটি কাজ করে। বিশেষ করে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ও জাটকা রক্ষা মৌসুমে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, জাহাজটি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত হয়েছে। ১৯৭৭ সালের ১ জুন বিএনএস রাঙ্গামাটি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে বাংলাদেশ কোস্ট গার্ডের আবির্ভাবের পর জাহাজটি তাদের কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৫ সালে সিজিএস রাঙ্গামাটি হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ডে কমিশন লাভ করেন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন