
কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন
Link Copied Successfully!

শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে শনিবার ১৬ ডিসেম্বর সকালে কচুয়া উপজেলা পরিষদ মাঠে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পাশাপাশি বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,
উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া পৌরসভার পক্ষে মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কচুয়া থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে প্রশাসক মোঃ ইকবাল হাসান, সাবেক কমান্ডার আ: মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ,
উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের নেতৃত্বে অন্যান্য সাংবাদিকবৃন্দ, ছাত্রলীগের পক্ষে সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুষ্প অর্পণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় স্তম্ভ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকালে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
একই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
H/A








