চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৩ | ৩:৫২
Link Copied Successfully!
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রায় আড়াই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, সরকারের নানা উদ্যোগের কারণে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। বর্তমান স্বাধীনতার স্বপক্ষের সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদেরকে সামনে রেখে নানা আয়োজন করছে। বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছে।
ডিসি বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলার বীর সন্তানেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা মহান বিজয় দিবসসহ আরো অন্যান্য দিবস পালন করতে পারছি। এর পিছনের কারিগর হলেন বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আর ডিসি) শেখ এহসান উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, সাবেক জেলা কমান্ডার সাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।
অনুষ্ঠানে শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।
এছাড়াও ৬ জন নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রবীন মুক্তিযোদ্ধারা।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ