চাঁদপুরে প্রেমে ব্যর্থ কলেজ শিক্ষার্থীর আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২৩ | ৪:৫২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় রিপা সরকার (২৩) নামে কলেজ শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃতু মামলা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে ১২ ডিসেম্বর দুপুরে শহরের গুয়াখোলা রোড জনৈক শুক্কুর মাষ্টারের ভাড়া বাসায় রিপা সরকার আত্মহনন করেন। খবর পেয়ে সেখান থেকে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করেন এবং রাতে তার মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বিজ্ঞাপন

স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, প্রয়াত বিশ্বনাথ সরকারের কলেজ পড়ুয়া মেয়ে রিপা সরকার এর সাথে স্থানীয় এক যুবকের সাথে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ওই প্রেমিক যুবক কদিন পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ নিয়ে রিপা সরকার ও প্রেমিক যুবকের মধ্যে মান-অভিমান চলে। এরই মধ্যে রিপা সরকার নিজ ভালোবাসায় ব্যর্থ হয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়দের ধারনা।

এদিকে খবর চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে রিপা সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। রিপা সরকার চাঁদপুর কলেজে মাস্টাসে পড়ে বলে তার পরিবার সূত্রে জানা যায়। এক বোন এক ভাইয়ের মধ্যে বড় ছিল রিপা।

স্থানীয়রা আরো জানায়, রিপা সরকারের বাবা বিশ্বনাথ সরকার গত ১০ বছর পূর্বে একইভাবে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তার স্ত্রী জোসনা সরকার স্বামীর মৃত্যুর পর মানুষের বাসা বাড়ীতে কাজ করে ছেলে মেয়েকে বড় করে তোলে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, গুয়াখোলা রোড এলাকায় একটি আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহউদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মরদেহ আজ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা একটি অপমৃত্যুর মামলার রুজু করা হয়েছে।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা