কুমিল্লায় বর্ণিল আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৩ | ১০:১১
Link Copied Successfully!
সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর ৯৭৬ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা ও মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর ভূমিকা এবং সশস্ত্র বাহিনী দিবসের সারসংক্ষেপ তুলে ধরা হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. মাইনুর রহমান মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়ের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এরপর কেক কেটে আমন্ত্রিত অতিথিদের সাথে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন করা হয়।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ১৯৭১ সালে কুমিল্লা সেনানিবাসে বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, সেনানিবাসে অবস্থিত অসামরিক ব্যক্তিবর্গকে পাক হানাদাররা অতর্কিত হামলা চালিয়ে অন্তরীণ করা হয়। অন্তরীণ করা হয় কুমিল্লা শহরের অনেক সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে। তারপর শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ।  ২৪ জন সেনাকর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ৩০০ জন সেনাসদস্য এবং ইস্পাহানী পাবলিক স্কুলের ১১ জন শিক্ষকসহ প্রায় ৫০০ জন ব্যক্তিবর্গকে বর্বর পাক হানাদার বাহিনী হত্যা করে। আমরা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি।
মেজর জেনারেল মো. মাইনুর রহমান আরও বলেন, আজ ২১ নভেম্বর  মহান সশস্ত্র বাহিনী দিবস, যা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এর ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা অর্জন করি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর ৯৭৬ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা দিচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য  প্রাণ গোপাল দত্ত,  ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মুকতাদির চৌধুরী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মো. নাছিম আখতার, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জামাল আবু আছের, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যৃদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারে সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত