কচুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৩ | ৬:২৭
Link Copied Successfully!

কচুয়ায় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা জোসনা বেগম জানান, তার বাবা আল-আমিন ওমান প্রবাসী। প্রায় ৭ বছর পূর্বে আমার মেয়ে সীমাকে প্রথমে উপজেলার খিলমেহের গ্রামে দু’পরিবারের সম্মতিক্রমে বিয়ে দেওয়া হয়। ওই সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে তন্মধ্যে একজন প্রতিবন্ধী । পারিবারিক কলহের কারণে ১ বছর পূর্বে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। সম্প্রতি সীমা আক্তার লক্ষীপুর সদর উপজেলার আবির নগর এলাকার নুরুল আমিনের ছেলে রিপনের সাথে গোপনে দ্বিতীয় বিবাহ করে তারা আমার বাড়ীতে চলে আসে। এই নিয়ে সীমাকে বকাঝকা করলে সোমবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

পরে রাত সাড়ে ৮টার দিকে খাবারের জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি সীমা সিলিং ফ্যানে সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। বিষয়টি ইউপি সদস্য আব্দুল মান্নানকে জানালে তিনি কচুয়া থানা পুলিশকে ফোন দিয়ে অবগত করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সীমার লাশ উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু