
কুমিল্লায় দশ কেজি গাঁজা’সহ ইসরাফিল গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকা হতে দশ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল শনিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চুপুয়া গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ ইসরাফিল (২০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








