বাবা ও ছেলের মৃত্যুতে প্রেমিকার বাবা-চাচা গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৮, ২০২৩ | ৯:০৯
Link Copied Successfully!

কুমিল্লায় পিটুনিতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার  রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে গ্রেফতার তাদের করা হয়। এদিকে মৃত্যুর ঘটনায় নিহতের মা রুজিনা বেগম বাদী হয়ে একই দিন রাতে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বাবা ও চাচার পিটুনিতে প্রেমিক নিহতের পর ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবার মৃত্যু ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় র‌্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে রোববার রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে উক্ত মামলার ১নং এজাহারনামীয় আসামি রওশন মিয়া প্রকাশে মুজা মিয়া ও ২নং এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন মেয়ে তন্বীর সঙ্গে নিহত মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই প্রেক্ষিতে মেয়ের বাড়ির লোকজন প্রাথমিকভাবে মাহিনকে বারবার নিষেধ করলে, মাহিন তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তাই ক্ষিপ্ত হয়ে মাহিনকে অমানুষিক নির্যাতন করে মর্মে দায় স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ