কুমিল্লায় মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, আহত ৫০

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৩ | ১:২০
Link Copied Successfully!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ের একাধিক কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়ানো ছিল। মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢুকে পড়ে। এ সময় সোনার বাংলা ট্রেনটি মালবাহী ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মচারী বলেন, রেলওয়ে স্টেশন থেকে সিগন্যাল ঠিক না করায় এ দুর্ঘটনা ঘটে। যে লাইনে মালগাড়িটি আছে, সেই লাইনে যাত্রীবাহী ট্রেন কীভাবে ঢোকে? স্টেশন কর্তৃপক্ষের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। এ ঘটনার পর কুমিল্লা ও লাকসাম থেকে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। চট্টগ্রাম থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে রওনা দিয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেলস্টেশনে এসেছি। দুর্ঘটনায় যাত্রীবাহী সোনার বাংলা ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ঢালুয়ার একটি ফার্মেসিতে প্রায় ২০ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যদের উদ্ধার করে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ