সৌদিতে সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে যোগাযোগে হটলাইন নাম্বার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৩ | ৫:২২
Link Copied Successfully!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২২ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বাংলাদেশি রয়েছেন। সোমবার দেশটির আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উলটে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৯ জন আহত হন। সৌদি কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে আট বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। খবর গালফ নিউজ ও খালিজ টাইমসের।

এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। যারা ওমরাহ পালন করতে গিয়েছিলেন। এদের মধ্যে ৩৫ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে- আহত ও নিহতদের সম্পর্কে সার্বিক বিষয়ে জানতে সৌদি দূতাবাসের দুটি হট নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্বজনরা। নাম্বার দুটি হলো- +৯৬৬৫৩৮৬৪৩৫৩২ ও +৯৬৬৫৫৩০২৬৮১৪।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কের আকাবা শার সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ব্রেক কাজ না করায় সেতুটির ওপর উলটে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। এতে ২২ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনাস্থলে তারা সাধারণের প্রবেশ বন্ধ করে দেয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবা শার সড়কের একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উলটে যায় এবং তাতে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার ওমরাহ পালন শেষে মদিনা থেকে পৌনে পাঁচশ কিলোমিটার দূরে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে মোজাম্মেল হোসাইনের (৪৫) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামে। ২৩ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার