নোয়াখালীতে ৩২৪টি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ৩:৩৪
Link Copied Successfully!

নোয়াখালী সদর উপজেলায় গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪টি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ৯টি ১০ তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আমরা কেবল বেতন বৃদ্ধি করিনি পাশাপাশি আবাসন ব্যবস্থাও করেছি। যাতে যেকোনো জেলায় কাজ করলে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারে।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১ হাজার ২৫০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ১০০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ৮০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ৬৫০ বর্গফুটের তিনটি ১০ তলা ভবনে ১০৮টি ফ্ল্যাটসহ মোট ৩২৪টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে ২১২ কোটি ৪৯ লাখ টাকা। নবনির্মিত এই ৯টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সুউচ্চ সীমানা প্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় রূপ নিয়েছে। এছাড়া সীমানা প্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুরের চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব বলেন, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ৯টি ১০ তলা ভবনের নির্মাণ গত বছরের জুন মাসে শেষ হয়। আজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা পর্যায়ক্রমে এগুলো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে হস্তান্তর করবো।

বিজ্ঞাপন

এ সময় চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ