বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে চাঁদপুর-৫ আসনে নৌকার মনোনয়ন চাওয়ার ঘোষণা দিলেন গাজী মাঈনুদ্দিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৩ | ৬:৪৭
Link Copied Successfully!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের নেতৃত্বে শতাধিক মুক্তিযুদ্ধা ও সহস্রাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ তাঁর প‌রিবা‌রের নিহত সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ওই সময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, নারী ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমীর দত্ত, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদ ডাকবাংলো ‘বিজয়’ এক কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরস্তি) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনবারের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনু্দ্দিন।

উল্লেখ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে চারবারের সংসদ সদস্য রয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ