কচুয়ায় চৌমুহনী মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২২ | ৫:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার চৌমুহনী দারুস্ সুন্নাত আলিম মাদ্রাসায় নব- নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হেমা এন্টারপ্রাইজের সিইও মীর মো. ইমাম হোসেন চার কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

সরকারি অর্থায়নছাড়াই এলাকার বিত্তবানদের দেয়া মোট ১৫ লাখ টাকায় এই ভবনটি নির্মাণ করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন বিশেষ অতিথি ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরে-ই-আলম রিহাত, এএইচপি ব্রিকফিল্ডের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম স্বপন পাঠান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সরদার।

বিজ্ঞাপন

মাদ্রাসার শিক্ষার্থী সানজিদা শরীফ রেশমা ও জাহিদুল ইসলাম উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল, জাতীয় সংগীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।

 

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২