কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন

Reporter
কচুয়া ব্যুরো
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ৯:৪৮
Link Copied Successfully!

‎চাঁদপুরের কচুয়ায় শিক্ষকের  বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিক্ষক হলেন মো.নাছির আহমেদ গাজী।তিনি উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। এর প্রতিবাদে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করে অভিযুক্ত ওই শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎এসময় শিক্ষার্থীরা দারশাহী তুলপাই বাজারসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষ বিদ্যালয়ের মাঠি অবস্থান নেয়। তারা অবিলম্বে ওই শিক্ষকের শাস্তির দাবি জানান। এসময় তারা
‎শিক্ষকের  বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠন করা, অপরাধারীকে শাস্তির আওতায় আনা,তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কার্যক্রম থেকে শিক্ষক নাছির আহমেদ গাজীকে বিরত রাখা।

‎বিক্ষোভ শেষে মানববন্ধনে দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারি ও মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীরা সব ধরনের যৌন সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে।এর আগেও আমরা কয়েকবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছি।  অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করছি।

‎সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার ও রাখি রাণী বলেন, অভিযুক্ত শিক্ষক নাছির আহমেদ গাজী আমাদের সাথে খারাপ আচরণ করেন,মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। আমরা তার পদত্যাগসহ শাস্তি দাবি করছি।
‎মানববন্ধনে দাতা সদস্য জুয়েল পাটোয়ারি বলেন,বিগত দিনেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। কয়েকবার শালিস করে তাকে সতর্ক করা হয়েছ।তিনি সংশোধন হয়নি।

‎বিদ্যালয়ের অভিভাভক মো. জাকির হোসেন বলেন,আমার ভাতিজির সাথে ওই শিক্ষক খারাপ আচরণ করার পর ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন আমার কেউ কিছু করতে পারবে না।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী মুঠোফোনে জানান,তার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত।

‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন,গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী আমাকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছে।আজকে হঠাৎ করে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শুরু করে।এ বিষয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো।

‎এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান বলেন,শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের বিষয়টি শুনে বিদ্যালয়ে গিয়েছি।শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্লাস ফিরিয়ে এনেছি। তদন্ত সাপেক্ষে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা