হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন

গন্ধর্ব্যপুরের জয়সরায় অবৈধ ভাবে বালু তোলায় ড্রেজার জব্দ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৬, ২০২২ | ১২:০৭
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

 

হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের জয়সরায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ড্রেজার জব্দ করা হয়।

রবিবার বিকালে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ অভিযানের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার জব্দ করা হয় এবং ব্যবহারের অনুপযোগী করা হয়।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা কিংবা মাটি কাটা যেন নৈমিত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এক জমির মাটি কাটার ফলে পাশের জমিটাও একদম ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে।

কোথাও বা গ্রামীন রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে। এইরকম এক অভিযোগেই আজ ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের জয়সরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ