
দেশে ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত
Link Copied Successfully!


গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
গেলো ২৪ ঘন্টার মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার আগে শনিবারের তথ্যে ২৪ ঘণ্টায় ৩১ জনের করোনা শনাক্ত হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।








