আজও থামেনি স্বজনদের কান্না...

আজ মতলব উত্তরে একই পরিবারের আট হত্যার ২৫ বছর!

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ মে ২৯, ২০২২ | ৯:৫৪
Link Copied Successfully!
আট জনের সমাধিস্থল -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী গ্রামে ১৯৯৭ সালে জমি সংক্রান্ত বিরোধীতায় একই পরিবারের ৮ জনকে নৃশংস ভাবে হত্যা করা হয়। ২৯ মে ২০২২ ইং নৃশংস হত্যার ২৫ বছর আজ। ঐ পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য মাজেদা সহ স্বজনের কান্না থামেনি আজও।

উপজেলার জোড় খালী গ্রামের প্রধান বাড়িতে ছালামত প্রধানের সাথে একই বাড়ির হযরত আলী মিস্ত্রীর সাথে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ২৯ মে ১৯৯৭ সালের গভীর রাতে ছালামত প্রধান, তৎকালীন স্থানীয় ইউপি সদস্য সফিউল্লাহ ভূইয়া, তার ছেলে মানিক ভূইয়া, আদম আলী প্রধান, হাবিব উল্লাহ ভূইয়া,জাহাঙ্গীর আলম ভূইয়া,আলী আজ্জম ও তার স্ত্রী ভানু বেগম, মন্টু মিয়া,মুজাম্মেল প্রধানসহ আরো কয়েকজন মিলে ৭ জনকে হত্যা করে। তারা হলেন, হযরত আলী মিস্ত্রী ও তার স্ত্রী, ছেলে হুমায়ুন ও তার স্ত্রী,ছেলে সোহাগ, মেয়ে সাজেদা, মনি আক্তার এই ৭ জন। এদের মধ্যে হুমায়ুনের স্ত্রীর গর্ভে থাকা ৮ মাসের অন্তঃসত্ত্বা সন্তান ছিলো এই মিলে মৃত্যু হয় ৮ জনের।

ঘটনার দিন ঐ পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য হযরত আলী মিস্ত্রীর মেয়ে মাজেদা আক্তার ঢাকা থাকায় সে প্রানে রক্ষা পায়।
পরে সে বাড়িতে এসে ছালামত প্রধান ও তার স্ত্রী ওয়াহেদুন্নেছা,ইউপি মেম্বার সফিউল্লাহ ভূইয়া ,ছেলে মানিক ভূইয়া,আলী আজ্জম ও তার স্ত্রী ভানু বেগম, আদম আলী,হাবিব উল্লাহ ভূইয়া,মন্টু মিয়া, মোজাম্মেল হকসহ আরো কয়েকজনকে আসামি করে মতলব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় ছালামত প্রধান ,ইউপি সদস্য সফিউল্লাহ ভূইয়া,আলী আজম এই ৩ জনের ফাঁসির রায় হয়।
মন্টু মিয়া, মানিক ভূইয়া, হাবিব উল্লাহ ভূইয়া,ভানু বেগম,ওয়াহেদুননেছা,মুজাম্মেল মিয়া যাবৎজীবন সাজাপ্রাপ্ত হয়।
এদের মধ্যে মামলার প্রধান আসামি ছালামত প্রধান আত্মসমর্পন করলে বিচারক তার জামিন না মন্জুর করেন।পরে জেল হাজতে থাকাকালীন অবস্থায় সে মারা যায়।
ছালামত প্রধানের মৃত্যুর পর তার তার স্ত্রী ওয়াহেদুন্নেছা কাশিমপুর কারাগারে থেকে অন্ধ হয়ে যায়। তৎকালীন প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহা কারাগার পরিদর্শনে গেলে তার এ অবস্থা দেখে ও বার্ধক্যজনিত কারনে প্রান ভিক্ষা করে দেয়। ঢাকায় ছেলেদের বাসায় থাকলে ও লজ্জায় আর বাড়ি আসে না। ইউপি সদস্য সফিউল্লাহ ভূইয়া কারাগারেই মৃত্যু বরন করেন।

বিজ্ঞাপন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলী আজ্জম ও মন্টু কারাগারে মৃত্যু হয়েছে। আলী আজ্জমের স্ত্রী ভানু বেগম এখনো কারাগারে,যাবজ্জীবন কারা ভোগ করে মুক্তি পেয়েছেন মোজাম্মেল প্রধান।
হাবিব উল্লাহ ভূইয়া ও মানিক ভূইয়ার যাবৎজীবন কারাদণ্ড হলেও এখনো তারা পলাতক রয়েছে। তবে রাতের আঁধারে এখনো স্বজনদের সাথে দেখা করতে মাঝে মধ্যে বাড়ি আসে বলে জানা গেছে।

প্রতি বছর এই দিনটি আসলে মাজেদার মনে পড়ে যায় নৃশংস সেই বর্বরোচিত ঘটনার কথা।এই মামলায় ছালামতের স্ত্রী ওয়াহেদুন্নেছা প্রান ভিক্ষা পাওয়ায় এবং যাবৎজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হাবিব উল্লাহ ভূইয়া ও মানিক ভূইয়া এখনো পলাতক থাকায় হতাশ তিনি।

পপুলার বিডিনিউজ, মতলব উত্তর, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ