
শেষ সময়ে অভিযান হবে কি?
হাজীগঞ্জে দুই হাসপাতাল পায়নি লাইসেন্স, ৯টির নবায়ন প্রক্রিয়াধীন


হাজীগঞ্জে ১৬টি হাসপাতালের মধ্যে ৪ টি হাসপাতালের লাইসেন্স নবায়ন রয়েছে। ৯টি হাসপাতালের নবায়ন প্রক্রিয়াধীন। দুই হাসপাতালের নেই লাইসেন্স।
হাজীগঞ্জে ১৬টি হাসপাতালের মধ্যে যথাক্রমে শাহমিরান হাসপাতাল, বিসমিল্লাহ হাসপাতাল, ভিআইপি হাসপাতল ও গোল্ডেন হাসপাতালের চলতি অর্থ বছরের লাইসেন্স নবায়ন সম্পূর্ণ হয়েছে।
এছাড়া হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার এন্ড হসপিটাল, শুকরান হসপিটাল, ইসলামীয়া মর্ডান হসপিটাল,পপুলার হসপিটাল,মিডওয়ে হসপিটাল সহ ৯ টি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন।


বাকী দুই টি প্রতিষ্ঠান যথাক্রমে হাজীগঞ্জ মুন হসপিটাল, সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স নেই।বাকী একটি হাজীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডায়াবেটিস সেন্টার আবেদন করেছে মাত্র। এখনো চিকিৎসা সেবা চালু করেনি।
কোন কোন ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞতা সম্পূর্ণ, সনদ প্রাপ্ত মেডিকেল টেকনোলজিষ্ট নেই-তথ্য সূত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জানাগেছে, একটি হাসপাতাল পরিচালনা করতে ৯ টি দপ্তরের লাইসেন্স লাগে। তার মধ্যে সব দপ্তরের লাইসেন্স নবায়ন যথাসময়ে হলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন দীর্ঘসূত্রিতায় এ সমস্যার সৃস্টি হয়েছে বলে জানান হাসপাতাল মালিকেরা।








