করোনা উপসর্গে মৃত্যুর আগে লিখলেন ‘আমরা সন্তানদের একটু দেখবেন’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩০, ২০২০ | ৪:০৪
Link Copied Successfully!

করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক বাংলাদেশের সমাচার পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত খান (৫২) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৯ মে) দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে তিনি হাসপাতালে চিকিৎসা দেয়া শুরু হলে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরের ওয়াবদা এলাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট বেড়েগেলে রাত ১২টার পরে চাঁদপুরে নিয়ে আসা হয়।

আবুল হাসনাত ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের খান বাড়ীর মৃত নওয়াব আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি স্বপরিবারে উপজেলা সদরে থাকতেন।

বিজ্ঞাপন

রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাংবাদিক আবুল হাসনাত ব্যাক্তিগত ফেসবুকে লিখেছেন ‘ আমার অবস্থা ভলো না। আমাকে সবাই মাফ করে দিবনে। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর জানান, সাংবাদিক আবুল হাসনাত হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসা শুরু হলেও রাত আনুমানিক ২.৫০মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। গত দুইদিন ধরে উনার জ্বর ছিল। করোনার লক্ষণ থাকায় নমুনা সংগ্রহ করে এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।

খোঁজ নিয়ে জানাগেছে, সাংবাদিক আবুল হাসনাত এক সময়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছিলেন এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্যানেলের ভিপি পার্থীও হয়েছিলেন। বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। সাংবাদিকতা পেশায় প্রবেশের পরে চাঁদপুরের স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় গনমাধ্যমে কাজ করেছেন। তিনি প্রেসক্লাব ফরিদগঞ্জ এর দপ্তর সম্পাদক ছিলেন। ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি বেশকিছুদিন প্রবাসেও ছিলেন। এছাড়াও তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

ফরিদঞ্জের সাংবাদিক গাজী মমিন জানান, সকাল ৯টা পর্যন্ত আবুল হাসনাত এর মরদেহ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আছে বলে তার ছেলে জানিয়েছেন। সেখান থেকে নিয়ে আসা হলে বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা