চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ | ২:৪৯
Link Copied Successfully!

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা।

বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

বক্তারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

​চাঁদপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম মেহেদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিপি কোহিনুর রশিদ, জিপি রফিকুল হাসান রিপন ও স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা।

​এ ছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন আইনজীবী হারুনুর রশিদ, মনিরা বেগম চৌধুরী, আজহার উদ্দিন মিয়া, আবুল কালাম সরকার, রেহানা ইয়াসমিন কচি, শিরিন সুলতানা সুপ্তা, ইমরান হোসেন খান, নুরুল আমিন খান আকাশ, আক্তার সরকার, বাপ্পি হাওলাদার, আলম খান মঞ্জু, শামীম আহমেদ ও সোহেল আহমেদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আওয়ামিলীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, ভাঙচুর ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তালিকা প্রকাশ করল ইসি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৩৬ রাজারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ও সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ মিছিল শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রায় ২ লাখ টাকার ক্ষতি উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চাঁদপুরে বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল