চাঁদপুরে বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ | ৯:৩৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি আবাসিক ভবন থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে হাত ও গলা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফর নাহার চাঁদপুর সদরের ঢালিরঘাট এলাকার বাসিন্দা। মাত্র ১৮ দিন আগে তিনি ওই ভবনের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। মায়ের রক্তাক্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়েরা।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানা-পুলিশ ও পিবিআই তদন্ত করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রায় ২ লাখ টাকার ক্ষতি উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চাঁদপুরে বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক