আজ মানববন্ধন

হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৬ | ২:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ ও তাঁর ছেলে ইসমাইল নামে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পাশের শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মানিক হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে এনায়েতপুর ও ধোপল্যা গ্রামের খেলোয়াড়দের মাঝে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে মোহাম্মদপুর গ্রামের দিকে যাওয়ার পথে ধোপল্লা বাজারের উত্তর পাশে শাহজাহানকে আটকানো হয়। একপর্যায়ে ২০-২৫ জন ব্যক্তি তাঁকে এনায়েতপুর গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করে মারধর শুরু করে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি, লাথি এবং পা দিয়ে পিষ্ট করে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই বাবুল বলেন, ‘আমার ভাই একজন সামান্য অটোরিকশাচালক। খেলার বিরোধের বিষয়ে সে কিছুই জানে না। অথচ অযথা আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

নিহতের বোন নাসরিন ও খুশি বেগমও ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করে সরকারের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে শাহজাহানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তাঁর আট বছর বয়সী ছেলে সাজ্জাদ ও ১১ বছর বয়সী মেয়ে সারমিন বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে। অবুঝ দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। অন্যদিকে ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নির্বাক দৃষ্টিতে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছেন।

এলাকাবাসী দুলাল ও সিএনজিচালক সুমন জানান, শাহজাহান অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। তিনি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে এভাবে মারধর করে হত্যার ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক দৈনিক বাংলা পত্রিকার মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক বিমল দেবনাথ হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, অংশ নিলেন ৭৫৬ প্রতিযোগী শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩