
বাহরাইনের রাস্ট্রদূত ডক্টর নজরুল ইসলামকে সাংবাদিক হৃদয়ের লেখা বই উপহার


বই পড়ুন, বই কিনুন – সভা সেমিনারে বেশি করে বই উপহার দিন – এই প্রতিপাদ্যকে সামনে গত ৭ ডিসেম্বর রিয়াদে সফররত বাহরাইনের বাংলাদেশী রাস্ট্রদূত ডক্টর মোঃ নজরুল ইসলামকে – বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা বই উপহার দেন।
এই সময় উপস্থিত রিয়াদস্থ একমাত্র বাংলাদেশী সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, সহ ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন আরমান, পরিচালক সাইফুল ইসলাম, সফিক সায়েম, আতিকুর রহমান শিকারী, মোঃ জাকির হোসেন, পরিচালক (অর্থ) মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ, পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, অহিদুজ্জামান অহিদ প্রমুখ।
বাহরাইনের রাস্ট্রদূত ডক্টর মোঃ নজরুল ইসলাম সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়কে বই উপহার দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানান।





























