একাদশ শ্রেণীর নবীন বরন

হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৬ | ৭:৪০
Link Copied Successfully!

হাজীগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শেণী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরন অনুষ্ঠান বনাঢ্য আয়োজনে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তাদের দাবীর প্রেক্ষিতে প্রধান অথিতির বক্তব্যে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক বলেন, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আমি ঠিক করে রাখছি প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি প্রোগ্রামে হাজীগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয়করণ করার দাবী জানাব। কিন্তু মেহের ডিগ্রী কলেজ সকল শিক্ষক, শিক্ষার্থী ও শাহরাস্তির নেতারাসহ দোয়াভাঙ্গা গেইট সড়কের পাশ্বে দাড়ীয়ে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় করন চায় এবং তিনি কথা দেন। এতে করে এখানে আর প্রস্তাব না করার জন্য শিক্ষামন্ত্রী পরামর্শ দেন। এবং ওনার পরামর্শ অনুযায়ী পরে আমি হাজীগঞ্জ ডিগ্রী কলেজ জাতীয করনের জন্য ডিও লেটার জমা দিয়েছি। এছড়া কলেজে একটি একাডেমী ভবন, একটি ছাত্রাবাস করার বিষয়ে আমার তারিকায় আছে। তাই আমার কাছে চাইতে হবেনা। তিনি কলেজের পরিবেশ ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। এরং রজব জয়ন্তী উদযাপনের জন্য নির্দেশ দেন।

অনুষ্ঠানে শুরিতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অথিতিদেরকে কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রধান করা হয়। এরপর প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরন করে নেন।

বিজ্ঞাপন

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বি এন পির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী পৌর বি এন পির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভুট্রো।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মোঃ এমরান হোসেন, দাতা সদস্য মোঃ মোস্তফা মজুমদার সুমন শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশি ও নুবজাহান আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান মিয়াজী পৌর বি এন পির আহবায়ক মোঃ আবুল খায়ের মজুমদার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার হোসেন ভুলো মুন্সী, যুগ্ম আহবায়ক এডভোকেট ওমর ফারুক টিটু, মোঃ সাহাব উদ্দিন সাবু মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবদল,সেচ্ছাসেবকদল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ