হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৬ | ৮:৫৬
Link Copied Successfully!

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি—এ স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাপনে সবাইকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলু মুন্সি, যুগ্ম আহ্বায়ক নুরুর নবী সম্রাট, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য রাসেল মিয়া ও ইমাম হোসেন, ৬নং ওর্য়াড বিএনপি’র সাবেক সভাপতি ইকবাল মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হিরা, অভিভাবক সদস্য নজরুল ইসলাম এবং সাবেক পৌর যুবদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি এস এ মনির,হাসান সর্দার,হারুন মোল্লা প্রমুখ।

বিজ্ঞাপন

এ ছাড়া হাজীগঞ্জ পাইলট বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক আকবরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মূল বার্তা ছিল—“নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।” ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

হাজীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর