সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ১২:২৭
Link Copied Successfully!

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর কাল, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২ ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা ১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত কওমি মাদ্রাসায় শিশুর নিরাপত্তা: নীরবতার সংস্কৃতি ভাঙার সময় এখনই চাঁদপুরে ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার পুকুরের জাল কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ, হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ