ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১০ জন

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১২:১০
Link Copied Successfully!

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসেই সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দুই দিনেই মারা গেছেন ১০ জন। এর আগে জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনসহ নতুন রোগী ভর্তি হয়েছেন ১১১০ জন। এর মাধ্যমে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৮ হাজার ২৮০ জনে। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে; গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮ জন। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন মোট ৩৫ হাজার ৪৩৩ জন।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক চিত্রে দেখা গেছে, গত একদিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৯০, চট্টগ্রামে ১৭৫, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১ এবং ময়মনসিংহ বিভাগে ৬৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর মতলবে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাসহ গ্রেফতার ৩ খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জ পৌরসভা ও ১১ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত