মেঘ বিস্ফোরণে প্রবল বৃষ্টি, ডুবে গেছে নিচু এলাকা

Reporter
সমির মল্লিক
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ৯:৩৫
Link Copied Successfully!

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাতে দীঘিনালায় এই ঘটনা ঘটে।

বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র ৩ ঘন্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।এতে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং,কবাখালি ও বেয়োলখালি এলাকার নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে। দীঘিনালা- মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘর-বাড়িতে পানি ডুকে গেছে। আকস্মিক বৃষ্টির কারণে ভোগান্তিতে পরেছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি –দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সুজিত দে,লোকমান হোসেন জানান,” হঠাৎ করেই বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ১২ টার শুরু হয়ে ভোর পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হয়। ভোর ৪ টা থেকে পানি ডুকতে শুরু করেছে।”

বিজ্ঞাপন

দীঘিনালার চৌমুহনী এলাকার জগন্নাথ পাড়ার বাসিন্দা মৃদুল নাথ জানায়,” রাতে ঘুমিয়ে পড়েছিলাম।সকালে উঠে দেখি ঘরে পানি ডুকে গেছে। গত মাসের শুরুতে যে বন্যা হয়েছিল তখন আমাদের বাসায় পানি ডুকেনি। কিন্তু গতরাতের মাত্র ৩থেকে ৪ ঘন্টার বৃষ্টিতে পানি উঠে গেছেন।আশপাশের যে পাহাড়ি ছড়াগুলো রয়েছে সেগুলোতেও প্রচুর পানি। আশপাশের এলাকাগুলো ডুবে গেছে”।

মাইনী নদীর পানি বৃদ্ধির পাশাপাশি পাহাড়ি ছড়াগুলো হরকা বান বা ফ্ল্যাশ ফ্লাড তৈরি হয়েছে। বোয়ালখালি ছড়ার পানি বেড়ে জামতলীর নিচু এলাকা ডুবে গেছে। স্থানীয় বাসিন্দা গণেশ ত্রিপুরা জানান,’গতকাল রাতে সবকিছু স্বাভাবিক ছিল। ছড়ায় খুব একটা পানি ছিল না। এতো বৃষ্টি এবছরে আর দেখি। মাত্র ৩থেকে ৪ ঘন্টার টানা বর্ষণ হয়েছে। ছড়ার উপরের দিকে তৈদুছড়াসহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ছড়ার পানি বেড়ে এখানকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ”

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা বলেন,” গতকাল রাতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। চলতি মৌসুমে এতো অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।”

বিজ্ঞাপন

এদিকে পাহাড় ধসে খাগড়াছড়িতে পাহাড় ধসে দীঘিনালা-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ ,যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন,” খাগড়াছড়ি -দীঘিনালা সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় সড়ক ধসে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে অংশটি ধসেছে সেটি বেশ বড়। তবে ইতোমধ্যে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। মাটি সরাতে কিছুক্ষণ সময় লাগতে পারে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা