
খুশকি দূর করার উপায়
Link Copied Successfully!


শীত আসার আগেই অনেকের মাথায় খুশকির যন্ত্রণা শুরু হয়ে যায়। আপনিও যদি সেই দলের হয়ে থাকেন, তবে আগেই শুরু করুন কিছু ঘরোয়া যত্ন।
জেনে নিন খুশকি মুক্ত থাকার উপায়
পুরনো তেঁতুল পানিতে গুলে চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’দিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়।


নিম পাতার রসের আছে অ্যান্টিফাংগাস ও অ্যান্টিবায়োটিক কার্যকারিতা। এক মুঠো নিম পাতা ৪ কাপ পানিতে দিয়ে সিদ্ধ করুন। পানি ঠাণ্ডা করুন। এটা দিয়ে চুলের গোড়ায় সপ্তাহে ২-৩ দিন লাগান।



























