হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৬, ২০২৬ | ১০:২৮
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন। এ উপলক্ষে তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক সেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব সমিতি গঠনে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিনের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ফলে ব্যবসায়ী সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।

বিজ্ঞাপন

মোহাম্মদ কামাল হোসেন বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিকে আরও গতিশীল, সেবামুখী ও ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে তাদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন মতলব দক্ষিণে মানববন্ধনে বক্তাগণ – পেন্নাই সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, অন্যথায় বাস চলাচল বন্ধ করে দেয়া হবে শিক্ষার মান উন্নয়ন হলে দেশের মান উন্নয়ন হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু নওগাঁও উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৩ যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা খাদ্যে ভেজাল, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত করছে একটি দল – রিজভী জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান ফরিদগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ, টাইব্রেকারে রোমাঞ্চকর জয় যুব-সেচ্ছাসেবক দলের চাঁদপুরে মাদকসেবী ভাতিজাকে তুলে আনতে গিয়ে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবুরহাট -মতলব সড়কে বাস – সিএনজি সংঘর্ষে চালকসহ হতাহত ৪ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত হয়েছে রিকশা, ভ্যান ও অটোচালক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান: চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল