যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন, আমি আপনাদের পাশে আছি : শেখ ফরিদ আহম্মেদ এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ১০:৫৮
Link Copied Successfully!

দৈনিক চাঁদপুর দিগন্ত-এর দুই দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, “চাঁদপুর সদর ও হাইমচরের যেকোনো সরকারি উন্নয়নমূলক কাজের সঠিকতা যাচাইয়ে সাংবাদিকরা মাঠে যাবেন এবং অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন। আমি আপনাদের পাশে আছি। আমরা সবাই মিলে আগামী পাঁচ বছরে চাঁদপুর-হাইমচরকে আরও উন্নত করব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কেউ যেন মিথ্যা তথ্য প্রচার না করেন।”

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “আমি মনে করি না, চাঁদপুর দিগন্ত কোনো ফ্যাসিবাদের উত্তরসূরি। ২০০৬ সালে পত্রিকাটি প্রতিষ্ঠার সময় কর্তৃপক্ষ আমার সহযোগিতা চেয়েছিল। আমি সার্বিক সহযোগিতা করেছি। সেই হিসেবে আমিও এ পত্রিকার একজন অংশীদার। দুই দশক অতিক্রম করার পরও আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও চাঁদপুরের উন্নয়নে চাঁদপুর দিগন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবে।”

তিনি সর্বশেষ বলেন, “আমরা সবাই শালীন ভাষায় কথা বলব, একে অপরের প্রতি সম্মান দেখাব এবং জনগণের প্রতি দায়িত্বশীল থেকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।”

বিজ্ঞাপন

দৈনিক চাঁদপুর দিগন্ত-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সাংবাদিক শিহাব উদ্দিন সেলিম ও নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর শহর জামায়াতের আমীর শাহজাহান খান, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুল আলম, চাঁদপুর শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক আব্দুস শুক্কুর মস্তান, কে এম সালাউদ্দিন এবং উপজেলা সাংবাদিকদের পক্ষে স্টাফ রিপোর্টার গোলাম নবী খোকন।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিলশা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন এবং কবিতা আবৃত্তি করেন কবি নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক চাঁদপুর দিগন্ত-এর ২ দশক পূর্তি উপলক্ষে কেক কাটা, অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জনগণের ভোটে নির্বাচিত হয়ে ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করছি – আলহাজ্ব এমএ হান্নান এমপি চাঁদপুরে মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চাঁদপুরের কৃতি সন্তান ভবতোষ সাহাকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবর্ধনা মতলব দক্ষিণে শিক্ষক মরহুম নেছার উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান লঞ্চে যাত্রী‌সেবার মান উন্নয়ন, নিম্নমানের খাদ‌্য প‌রি‌বেশন ও অতি‌রিক্ত মূল‌্য আদায় রোধক‌ল্পে মত‌বি‌নিময় রামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে নিখোঁজ মিরাজকে খুঁজছে পরিবার শহিদ রুমি স্মৃতি পাঠাগারের আয়োজনে ‘পদ্মানদীর মাঝি’ নিয়ে পাঠচক্র চাঁদপুরে মাটির নিচে ড্রামে ৩ লাখ টাকা মূল্যের ১১ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী তাছলিমা গ্রেফতার চাঁদপুর থেকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার চাঁদপুরে গ্রামে গ্রামে মাদকের ভয়াল থাবা, ১৫টি হটস্পট চিহ্নিত, গডফাদার অন্তত ৩০ জন হাজীগঞ্জে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার