হাজীগঞ্জের কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন, নির্বাচিত মাও. মুহাম্মদ আবু ইউসুফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ১০:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে কোন্দ্রা সমাহার অফিস কক্ষে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব পদে আবেদনকারী ২০ জন প্রার্থীর মধ্যে উপস্থিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ। পরে তাঁকে কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের নতুন খতিব হিসেবে নির্বাচিত করা হয়।

নিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করেন আলীগঞ্জ হযরত মাদারখাঁ জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফজলুল কাদের বাগদাদী, ঘনিয়া সাঈদীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবু বক্কর, একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম স্বপন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মান্নান ও সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান। এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রার্থীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে লিখিত পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সবশেষে মেধার ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী মাওলানা মুহাম্মদ আবু ইউসুফকে মসজিদের খতিব হিসেবে নির্বাচিত করা হয়।

নিয়োগ কার্যক্রমের শুরু থেকে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মসজিদ পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম ওয়াসকুরুনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মজুমদার, সহ-সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক জাকির হোসেন মজুমদার, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা ও দাওয়াত সম্পাদক রেদয়ান মজুমদার, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সম্পাদক আলাউদ্দিন খোকন, মহিলা কার্যক্রম সমন্বয়ক আলী আজগর, সহকারী অর্থ সম্পাদক নাজিম উদ্দিন এবং সদস্য বিল্লাল হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. সুমন ও আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি