শাহরাস্তিতে ওষুধের প্যাকেটে বিদেশে ইয়াবা পাচারচেষ্টা, উদ্ধার ৩৬০ পিস

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ১:৩২
Link Copied Successfully!
শাহরাস্তিতে  ওষুধের প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে বিদেশে পাচারের অভিনব কৌশল উদ্ঘাটন করেছে পুলিশ। এক ব্যবসায়ীর সতর্কতা ও শাহরাস্তি মডেল থানার পুলিশের তাৎক্ষণিক অভিযানে ভেস্তে যায় পাচারচক্রের পরিকল্পনা।
এ সময় ওষুধের দুটি প্যাকেটের ভেতর থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ আট হাজার টাকা। শনিবার (১ আগস্ট) দুপুরে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউপির  ভোলদিঘী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, ভোলদিঘী বাজারের গাজী স্টোরে ওষুধের প্যাকেটের ভেতরে সুকৌশলে ইয়াবা লুকিয়ে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিলো-৭ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়াকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ফিনিক্স-২০ ও রাবিপ্রাজল সোডিয়াম বিপি ২০ মিলিগ্রাম ওষুধের দুটি প্যাকেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮টি পাতায় মোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, বিদেশে অবস্থানরত শাহরাস্তি উপজেলার ওই ইউপির মালরা গ্রামের  (ভূঁইয়া বাড়ি) এলাকার আরিফ হোসেনের স্ত্রী রুনা আক্তার ওইদিন ( শনিবার দুপুর ১২টা ১০ মিনিটের)  দিকে ভোলদিঘী বাজারের হাক্কানী ট্রেডার্সের পরিচালক এনায়েত হোসেনের কাছে একটি লাল-নীল রঙের শপিং ব্যাগে কচটেপে মোড়ানো একটি প্যাকেট দিয়ে যান। সেটি মালরা (মজুমদার বাড়ি) এলাকার রাশেদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে প্যাকেটটির ওজন, মোড়ক ও উপস্থাপন সন্দেহজনক মনে হওয়ায় এনায়েত হোসেন স্থানীয় লোকজনকে উপস্থিত করে ভিডিও ধারণের মাধ্যমে সেটি খুলে দেখেন। এ সময় ওষুধের প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে শাহরাস্তি মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাগুলো জব্দ করে এবং আইনগত কার্যক্রম শুরু করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ রুনা আক্তার আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে । পুলিশ তাকে আটকের  জন্য  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে । পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কিন্তু পুলিশের গোয়েন্দা তৎপরতা, তথ্যভিত্তিক অভিযান এবং জনসচেতনতার কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। ওষুধের প্যাকেটের ভেতরে ইয়াবা লুকিয়ে বিদেশে পাচারের এই অভিনব কৌশলও আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে আটকের  অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল ব্যবসায়ীর বিচক্ষণতা এবং পুলিশের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে একটি সম্ভাব্য আন্তর্জাতিক মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যকর তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে ওষুধের প্যাকেটে বিদেশে ইয়াবা পাচারচেষ্টা, উদ্ধার ৩৬০ পিস উপদেশ নয়, নিজের সিদ্ধান্তেই আস্থা বাঁধনের মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন মতলব দক্ষিণে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে নয় – তথ্যমন্ত্রী সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল ২নং রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা মতলবে ৫ম বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১৫৯৮ টাকা ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল কোহলার হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩২: স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প রান্ধুনীমুড়া মজুমদার বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক দোয়া ও মিলাদ হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে মেয়র টিটুর নির্বাচনী উঠান বৈঠক, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল দৃষ্টি প্রতিবন্ধীরাও প্রেসক্লাব ঘেরাও করার যোগ্যতা রাখে : আইউব আলী হাওলাদার মতলব দক্ষিণে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শিব্বির, সম্পাদক মোজাহের