রান্ধুনীমুড়া মজুমদার বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক দোয়া ও মিলাদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২, ২০২৬ | ১০:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ-নাত পরিবেশন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাহফিল উপলক্ষে আগত অতিথি, মুসল্লি, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আয়োজকদের অন্যতম আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মরহুমদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ