চাঁদপুরে সাপের কামড় বাড়ছে, ৬ মাসে আহত ৯শ ৮১ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৭, ২০২৬ | ১০:১২
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় সাপের কামড়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে জেলার ৮টি সরকারি হাসপাতালে মোট ৯৮১ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১ জনের।

বছরের শুরুতে রোগীর সংখ্যা কম থাকলেও বর্ষা ও গরমের সঙ্গে সঙ্গে তা বেড়েছে। জানুয়ারিতে ৮৫ জন, ফেব্রুয়ারি ৭৩ জন, মার্চ ১৮৫ জন, এপ্রিল ১৭৫ জন ও মে ২৫৩ জন ও জুন ২১০ জন ।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মে মাসে ২৫৩ জন। জুন মাসে মৃত্যু হয়েছে ১ জনের। মৃত্যুর ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জুন একজন।

বিজ্ঞাপন

হাসপাতালভিত্তিক পরিসংখ্যান ২০২৬ (জানু-জুন)

সবচেয়ে বেশি রোগী এসেছে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে চিকিৎসা নিয়েছে ৬শ ২১ জন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ জন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২০ জন,এ হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ।

২০২৫ সালের পুরো বছরে জেলায় সাপে কাটা রোগীর সংখ্যা ছিল ১৫শ ১৭ জন। সে হিসেবে চলতি বছরের প্রথম ৬ মাসেই গত বছরের মোট রোগীর প্রায় ৬৫% আক্রান্ত হয়েছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন নূরে আলম দ্বীন বলেন, জেলায় ৬ মাসে মোট অ্যান্টি-ভেনম ভ্যাকসিনের মজুদ আছে ৪শ ০২ ভায়াল। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাতে চলাচলের সময় টর্চ ব্যবহার, ঘুমানোর সময় মশারি টানানো এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাপে কাটলে ওঝা নয়, দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি