শাহরাস্তিতে ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৬ | ৮:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ভোর রাত ২টা ১৫ মিনিটে শাহরাস্তি পৌরসভার পশ্চিম সুয়াপাড়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর হাইওয়ের দক্ষিণ পাশে পশ্চিম উপলতা রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) বাবুল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান চালায়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন: বাদিয়ার মোঃ মিন্টু (৩৮) ও বাদিয়ার মোঃ আনোয়ার হোসেন (৪২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৫, জিআর নং-২৩৮, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার শাহরাস্তিতে ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মমিনুল হক এমপির জ্ঞান অর্জনের পাশাপাশি আমল ও উত্তম চরিত্র গড়ে তুলতে হবে: জেলা শিক্ষা অফিসার চাঁদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার – আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা চাঁদপুরের কবি ও বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু আর নেই রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ বাবার বিদায়: এক শিশুর জীবনের সবচেয়ে বড় শূন্যতা শুরু হাজীগঞ্জের ৪নং কালোচোঁ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হলো প্যাপিরাস পাঠাগারের একদিনের বইমেলা মতলব উত্তরে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মতলব উত্তরে বেড়েই চলেছে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে গ্রাহকরা পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ