চাঁদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৬ | ৭:১৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার ২৬ জুলাই ২০২৬ তারিখের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জনের সবাই সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায়। চাঁদপুর সদর ৫ জন, ফরিদগঞ্জ ৪ জন, কচুয়া ২ জন, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ, মতলব উত্তর ১ জন করে। শাহরাস্তি ও হাইমচর নতুন রোগী নেই।

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৭২ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০ জন রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৮ জন।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের বলেন, জ্বর, শরীর ব্যথা, বমি বা র‌্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস জানায়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা