শাহরাস্তির ধোপল্যায় রাতের আঁধারে ৫৭টি গাছের চারা ভাঙচুরের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ৩:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্যা তালুকদার গ্রামে রাতের আঁধারে ৫৭টি গাছের চারা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপল্যা তালুকদার গ্রামের আলিম উদ্দিনের ছেলে শাসছুদ্দিন ৯ শতক জায়গায় বিভিন্ন প্রজাতির ১১০টি গাছের চারা রোপণ করেন। সোমবার রাতে কে বা কারা তার বাগানের ৪৫টি কড়ই, ১১টি সুপারি ও একটি চালতা গাছের চারার আগা ও ডালপালা ভেঙে দেয়। এতে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শাসছুদ্দিন অভিযোগ করে বলেন, পাশের বাড়ির তার আপন ভায়রার ছেলে ও দশম শ্রেণির ছাত্র সাইমুন এ ঘটনা ঘটিয়েছেন। তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। কিছুদিন আগে তার গাছের চারা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানান শাসছুদ্দিন।

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করে সাইমুন বলেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে। তিনি সাইমুনের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত শাসছুদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক মতলব দক্ষিণে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মতলবে জমজমাট অস্থায়ী হাট, ডিমওয়ালা ইলিশ বিক্রি প্রকাশ্যে চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, আটক ৩ ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ সৌদিগামী ১০৩ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জার্মানিতে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু, হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা