শাহরাস্তিতে টাকার জন্য মায়ের মাথায় জখম, মাদকাসক্ত ছেলে আটক

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২২, ২০২৬ | ৭:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে নেশার টাকার জন্য বৃদ্ধা মাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে এক মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) উপজেলার সূচীপাড়া ইউনিয়নের সূচীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা রেহানা বেগমের কাছে গত ১৫ জুলাই সকালে তার ছেলে সাইফুল ইসলাম নেশার জন্য টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল কাঠের টুকরো দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে রেহানা বেগম গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মাথায় ১৪টি সেলাই দেন। পরে চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি থানায় ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পর বুধবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খেলার মাঠে রাজনীতি করবেন না – মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক হাজীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন হাজীগঞ্জ বড় মসজিদে ‘প্রেমের শপথ’: ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা