মতলবে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে এসে সড়কে ঝরল মায়ের প্রাণ

Default User
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ১০:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তাতুয়া এলাকার বেড়িবাঁধ-সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। তিনি এক ছেলে ও তিন মেয়ের জননী। তার একমাত্র ছেলে বর্তমানে সৌদি আরবে প্রবাসী।

সোমবার বিকেলে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠানোর উদ্দেশ্যে তাতুয়া এলাকায় আসেন খাদিজা বেগম। ওষুধ দিয়ে ফেরার সময় একটি অটোরিকশায় ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী সোহাগ হালদার বলেন, “আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। ওই নারী অটোরিকশায় ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির হাইচ গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে গাড়িটি না থেমেই দ্রুত পালিয়ে যায়। আমরা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই তিনি মারা যান।”

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের কপাল, গাল, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে জানা গেছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমপি মমিনুল হকের ৫ দিনের কর্মসূচি ঘোষণা মতলবে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে এসে সড়কে ঝরল মায়ের প্রাণ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আসাদ পাঠান মতলবে জমি বিরোধে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী চেক প্রতারণার মামলায় আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি চাঁদপুরের পুরান বাজারের ৩ বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ‘লালননামা’ মঞ্চায়ন মৃত্যুফাঁদে মতলবের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ, পাঁচ শতাধিক গর্তে ঝুঁকিতে লাখো মানুষ চাঁদপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ ২ জনকে কারাদণ্ড ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী হাজীগঞ্জে রাজাপুরা আলিম মাদ্রাসা শিক্ষকেরা চান নিরাপত্তা, অনিয়মের পাল্টা অভিযোগ এলাকার একাংশের মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী ও চুরি মামলাসহ দুই জন গ্রেপ্তার ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুহূর্তের ফটোফ্রেম প্রতিমন্ত্রী নূরকে উপহার দিলেন ছাত্রনেতা শাওন নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ