ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন

Reporter
শাহরাস্তি প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ১০:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জন অসচ্ছল ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের সফলভাবে অস্ত্রোপচার করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপজেলার মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২২ জন ছানি রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়। পরে ২০ জুলাই তাদের ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় এবং ২১ জুলাই সফলভাবে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ, হাসপাতালের ব্যয়সহ চিকিৎসাসংক্রান্ত সব ধরনের খরচ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হয়।

এদিকে, গত শনিবার উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের আয়োজনে আরেকটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ওই ক্যাম্পে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা শেষে ২৮ জন ছানি রোগীকে শনাক্ত করা হয়। তাদের তৃতীয় ধাপে ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রেও রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ফাউন্ডেশন বহন করবে।

ছানি অপারেশনের সময় ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন এবং উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম মজুমদার। রোগীদের যাতায়াত ও সার্বিক সমন্বয়ে সহযোগিতা করেন আনিসুর রহমান মাস্টার।

বিজ্ঞাপন

ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগে উপকারভোগী রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমপি মমিনুল হকের ৫ দিনের কর্মসূচি ঘোষণা মতলবে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে এসে সড়কে ঝরল মায়ের প্রাণ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আসাদ পাঠান মতলবে জমি বিরোধে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী চেক প্রতারণার মামলায় আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি চাঁদপুরের পুরান বাজারের ৩ বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ‘লালননামা’ মঞ্চায়ন মৃত্যুফাঁদে মতলবের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ, পাঁচ শতাধিক গর্তে ঝুঁকিতে লাখো মানুষ চাঁদপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ ২ জনকে কারাদণ্ড ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী হাজীগঞ্জে রাজাপুরা আলিম মাদ্রাসা শিক্ষকেরা চান নিরাপত্তা, অনিয়মের পাল্টা অভিযোগ এলাকার একাংশের মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী ও চুরি মামলাসহ দুই জন গ্রেপ্তার ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুহূর্তের ফটোফ্রেম প্রতিমন্ত্রী নূরকে উপহার দিলেন ছাত্রনেতা শাওন নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ