মতলব দক্ষিণে কৃষকদের মাঝে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৮:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষক-কৃষাণীদের মাঝে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে এগারোটায় বিনামুল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ বিতরণের উদ্ধোধনী অনুষ্ঠানে

উপজেলা কৃষি অফিসার চৈতন্য পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গাছ রোপণ ও জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল বলেন,সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা কৃষি গাছের চারা, জৈব সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহতাছিন হোসেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার কৃষক- কৃষাণী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে জৈব সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণও প্রদান করা হয়।

তন্মোধ্যে ২’শ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধান( রোপা আমন),১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার,৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১০ গ্রাম মরিচের বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ টি করে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫ টি করে খুটি ও ১০০ কেজি গোবর , ৫৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে বীজ ও সার এবং ৭ প্রকারের ৩ ‘শ গ্রাম বীজ সাথে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ