মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৮:১৭
Link Copied Successfully!

মতলব উত্তরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, বৃক্ষচারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। দেশকে এগিয়ে নিতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, জৈব সার প্রয়োগ এবং উন্নত কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাহিদা পূরণে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষকদের উৎসাহিত করা এবং সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষি বিভাগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৪৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, বৃক্ষচারা, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ, সার, বৃক্ষচারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ