রাজারগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা

আলমগীর কবির
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৯:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির ঘোষণা প্রকাশের পর থেকেই ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। এ উপলক্ষে বিকেলে রাজারগাঁও বাজারের প্রধান প্রধান সড়কে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন কমপ্লেক্স মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি ইব্রাহিম কাজী মামুন, সাধারণ সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. নাছির মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ জুন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মো. মোস্তাফা কামাল সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শুকরুল আলমের যৌথ স্বাক্ষরে রাজারগাঁও ইউনিয়ন যুবদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন