সীমান্তে পুশইন ও ভারতের আগ্রাসনবিরোধী বিক্ষোভের ডাক গণঅধিকার পরিষদের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৬ | ১০:৫৬
Link Copied Successfully!

বাংলাদেশ সীমান্তে ভারত কর্তৃক জোরপূর্বক ‘পুশইন’ এবং দেশটির আগ্রাসী আচরণের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে দলটি।

গণঅধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে- আগামীকাল বুধবার (১০ জুন) বিকাল ৪টায় রাজধানীর পল্টনস্থ আল-রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিলটির আয়োজন করবে দলের ঢাকা মহানগর শাখা।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এনপিবিকে বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক মানুষ প্রবেশ করিয়ে দেওয়ার যে চেষ্টা, তা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার নীতির পরিপন্থী।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ আচরণের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। গণঅধিকার পরিষদ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ বিষয়ে জনমত গড়ে তুলতে চায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ