বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৫, ২০২৫ | ৯:০৬
Link Copied Successfully!

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের ভূ–গর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়। যদিও প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিজ্ঞাপন

একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।

ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে।

কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নারী ও শিশু ছিল বেশ কয়েকজন।

আজ আবার বেইলি রোডের বহুতল এই ভবনে আগুন লাগার পর আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ